ছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় পলাতক শিক্ষক গ্রেপ্তার

0
230

পটুয়াখালীতে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে গলাচিপা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহ রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এর আগে, বুধবার রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রাঙ্গাবালী থানার ওসি মো. এমারৎ হোসেন বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ছিলেন ওই শিক্ষক।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here