মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই কাঁচপুর ব্রিজে আন্দোলনের সময় আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন বাদী মো. জাহাঙ্গীর। জুলাই ফাউন্ডেশন তখন আহত ও শহীদ পরিবারের আর্থিক সহায়তার উদ্যোগ নেয়।
এই প্রেক্ষিতে, গত ২৭ মে দুপুরে জাহাঙ্গীর ফাউন্ডেশনের অফিসে গিয়ে নিজের অনুদান পাওয়ার আবেদন করেন এবং কিছু প্রমাণপত্র দাখিল করেন।
এরপর ফাউন্ডেশনের কর্মকর্তারা তাকে একটি আলোবিহীন কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে, এবং গুলিবিদ্ধ হওয়ার বর্ণনা শুনে সাইদুর রহমান শাহিদ হাতে থাকা জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে জাহাঙ্গীর অচেতন হয়ে পড়েন।
পরে জ্ঞান ফেরার পর তাকে আবার মারধর করে “ভুয়া জুলাই যোদ্ধা” স্বীকার করতে বাধ্য করার চেষ্টা করা হয়। তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং জোর করে ইনজেকশন পুশ করে রাস্তায় অচেতন অবস্থায় ফেলে দেওয়া হয়।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেন।
আরও জানা গেছে: এর আগেও, গত ১৪ অক্টোবর একই অভিযোগে জুলাই যোদ্ধা বুলবুল শিকদার জুলাই ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করেছিলেন।