সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই

0
51

সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (৮৩) গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে বারডেমের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন। রাতে ধানমন্ডির নিজ বাসার সামনে জানাজা শেষে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।

দিনাজপুর-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য শেখ হাসিনার মন্ত্রিসভায় দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আবুল হাসান মাহমুদ আলী ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের সাধারণ নির্বাচনে জয়লাভের পর তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে জুলাই মাসের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি মন্ত্রিত্ব এবং সংসদ সদস্য উভয় পদই হারান।