মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা

0
51

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার জন্য পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা (টেস্ট পরীক্ষা) গ্রহণ না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আপাতত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত ক্লাস চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৯ নভেম্বর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে:

১. নিয়মিত ক্লাস: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলমান থাকবে।
২. পরীক্ষা স্থগিত: পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা (টেস্ট পরীক্ষা) গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।
৩. পরবর্তী ঘোষণা: নির্বাচনী পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বোর্ড কর্তৃপক্ষ নির্দেশনাটিকে ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করেছে।