সৌদি আরব সরকার ঘোষণা করেছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের হজের অনুমতি দেওয়া হবে না। প্রতিটি হজযাত্রীর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, যাতে নিশ্চিত হওয়া যায় যে তিনি হজ পালনের উপযুক্ত ও স্বাস্থ্যঝুঁকিমুক্ত।
সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ বিষয়ে সব হজযাত্রী পাঠানো দেশকে চিঠি দিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, যেসব ব্যক্তি হজে অংশ নিতে পারবেন না তাদের মধ্যে রয়েছেন—
কিডনি বিকল হয়ে ডায়ালাইসিস নিচ্ছেন,
গুরুতর হৃদরোগী,
অক্সিজেন-নির্ভর ফুসফুসের রোগী,
লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি,
স্মৃতিভ্রষ্ট বা গুরুতর মানসিক রোগী,
অতি বয়স্ক ব্যক্তি,
শেষ প্রান্তিকের গর্ভবতী নারী বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা— এরা কেউই হজের অনুমতি পাবেন না।

