পল্লী কবি জসীমউদ্দীন এর ১২২ তম জন্মবার্ষিকী পালিত

0
130

ফ‌রিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সদ‌র উপ‌জেলার অম্বিকাপুর ইউনিয়‌নের গো‌বিন্দপুর গ্রা‌মে  অবস্থিত ‌পল্লী কবি জসীমউদ্দীন এর  কবরে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ , আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

ফ‌রিদপু‌রের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)মো. ইয়া‌ছিন কবী‌রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল‌্যা এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

সাহিত্য ক্ষেত্রে ‌তার অবদান সবাই শ্রদ্ধার সাথে স্মরণ করে  সবাইকে পল্লী কবির  জীবন থেকে শিক্ষা নেবার আহ্বান জানান তারা।
প‌রে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে পল্লী কবির কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে ফরিদপুরের  বিভিন্ন সরকা‌রি- বেসরকা‌রি ও  সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here