মুন্সীগঞ্জে প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিকে কয়েকটি ধারায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ ছাড়পত্র না থাকায় ও অন্যান্য অনিয়মের কারনে এই জরিমানা করা হয়।
বুধবার বিকাল ৩ টা থেকে ৫টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দন্ডাদেশ দেন মুন্সীগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
পরিবেশের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বেঞ্চ সহকারি জাকির হোসেন জানান, অভিযানকালে দেখা যায়- পরিবেশ ছাড়পত্র নবায়ন না করেই কার্যক্রম পরিচালনা করছিলো প্রিমিয়ার সিমেন্ট। তাছাড়া ফ্যাক্টরিতে যত্রতত্র বর্জ্য ফেলে রাখা ও নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রাখা হয়েছে।

