ঢাকা ওয়াসায় প্রবেশের জন্য পাস বাধ্যতামূলক

0
106

ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে প্রবেশ করতে হলে কর্মকর্তা-কর্মচারীদের বাইরে অন্য যেকোনো বহিরাগত ব্যক্তিকে পাস সংগ্রহ করতে হবে। পাস ছাড়া কোনো ব্যক্তি কার্যালয়ে প্রবেশের অনুমতি পাবেন না।

ছাড়া প্রধান কার্যালয়ে প্রবেশের ক্ষেত্রে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলকভাবে আইডি কার্ড ব্যবহার করতে হবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ঢাকা ওয়াসা এ পদক্ষেপ গ্রহণ করেছে।

শুক্রবার ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এর আগে ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান অফিস আদেশ জারি করে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন।

ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান তাঁর নির্দেশনায় উল্লেখ করেছেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম জোরদার করা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধে ঢাকা ওয়াসায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, নিরাপত্তা এবং অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য গ্রহণ করা উদ্যোগগুলোর মধ্যে রয়েছে:

  • ঢাকা ওয়াসার কোনো প্রতিষ্ঠানে বহিরাগত ব্যক্তিরা পাস ব্যতীত প্রবেশ করতে পারবেন না।
  • সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা আইডি কার্ড ছাড়া অফিসে প্রবেশ করতে পারবেন না।
  • আগত ভিজিটরদের জন্য অস্থায়ী ডিজিটাল আইডি কার্ড ব্যবস্থা চালু করা হবে, যা দৃশ্যমান রাখতে হবে।
  • ওয়াসা ভবনে আধুনিক অগ্নিনিরাপত্তা সিস্টেম স্থাপন করতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here