চতুর্থ বিয়েও টিকলোনা জেনিফার লোপেজের

0
123

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের বিচ্ছেদ গুঞ্জন অনেকদিন ধরেই। এবার তা বাস্তবে পরিণত হলো। তবে হলিউড তারকা জেনিফার লোপেজেরে বেলায় বিচ্ছেদের তকমাটা ৪বার জুড়ে গেল।

জানা গেছে, গত ২০ আগস্ট লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে বিচ্ছেদের আবেদন করেছিলেন লোপেজ। পরে আদালত সে আবেদন গ্রহণ করেছে।

বিভিন্ন মার্কিন গণমাধ্যমের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাড়িতে একসঙ্গে বসবাস করতেন তারকা দম্পতি বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ। গত ১৬ মে সকালে সেই বাড়ি থেকে চলে যান বেন। দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি হওয়ার কারণে বাড়ি থেকে চলে যান বেন।

এরপর গত ২০ আগস্ট অভিনেতা বেন অ্যাফ্লেকের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপিরিয়র কোর্টে আবেদন করেন জেনিফার লোপেজ। তার ২০ সপ্তাহ পর কোর্ট বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here