মিয়ানমারে খনি ধসের ঘটনায় ৩১ জনের মৃতদেহ উদ্ধার

মিয়ানমারে জেড পাথরের খনিতে ভয়াবহ ধসের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাতে চীনা বার্তাসংস্থা সিনহুয়া বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে সোমবার (১৩ জানুয়ারি) রাজ্যের হপাকান্ত শহরের জেড খনি এলাকায় মাটি ধসে এই হতাহতের ঘটনা ঘটে।

0
142

এ ধসের ফলে সা পাউট গ্রামের ৩ নম্বর ওয়ার্ড কাদায় ডুবে যায়। প্রায় ৫০টি বাড়িঘর কাদার নিচে চাপা পড়ে এবং এতে ৩২ জনের মৃত্যু হয়।

স্থানীয় কর্মকর্তা জানিয়েছে, তিন দিনের অনুসন্ধান প্রচেষ্টার পর মোট ৩১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রথম দিনে আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২।

বর্তমানে চাপাপড়া ঘরগুলোর চারপাশের কাদা পরিষ্কার করা হচ্ছে এবং কাদাধসের কারণে বন্ধ সড়কগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও জানান,  এখনো কিছু মানুষ নিখোঁজ রয়েছেন কিন্তু অনুসন্ধান অভিযান স্থগিত করা হয়েছে। এর আগে, ২০২৩ সালের আগস্ট মাসে হপাকান্ত টাউনশিপেই অন্য একটি খনিতে এমন ভয়াবহ ধসের ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here