র্যাব জানায়, গত ১২ জুলাই দুপুরে প্রতিমা রানী রায় তার সন্তানদের নিয়ে একটি ভ্যানে করে ডোমার উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মটুকপুর তিনতলা মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়।
দুর্ঘটনায় একই পরিবারের তিনজন এবং ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরও দুইজন গুরুতর আহত হন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহত প্রতিমা রানী রায়ের স্বামী ডোমার থানায় মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করে র্যাব।