সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

0
1
সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া তিন শিশু হলো- তাসফিয়া, আব্দুল্লাহ ও তানভীর। তাদের তিনজনের বয়সই দেড় বছরের নিচে। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।

এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৬৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কেউ শনাক্ত না হলেও এ সময়ে ৫৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০ জুলাই পর্যন্ত বিভাগে মোট ৫৪৫ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে ৪ জন নিশ্চিত হামের রোগী ছিলেন সেটি নিশ্চিত করা গেছে। বাকিরা সন্দেহভাজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here