কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সিটিবি পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের মরদেহ পাওয়া গেছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় বাসিন্দারা মরদেহটি দেখতে পান।
স্থানীয়রা জানান, যুবকের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরনে কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট ছিল। তবে এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি নিয়ে স্থানীয়রা আমাকে খবর দেন। বিষয়টি আমরা পুলিশের কাছে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


