যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

0
147

পুলিশের পৃথক অভিযানে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরের মাইলের মাথা এলাকা থেকে দেবাশীষকে এবং এর আগে ভোরে চান্দগাঁও থানাধীন বেপারী এলাকা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক এসরালের একান্ত সহযোগী মো. তারেককে (৩৭) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দেবাশীষ পাল দেবু চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ‘যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করা হয়েছে।

এ দিকে চান্দগাঁও থানার বেপারি পাড়া থেকে গ্রেপ্তার চসিক কাউন্সিলর এহসারুলের একান্ত সহযোগি মো. তারেক স্থানীয় আব্দুর রহমান সওয়াদাগর বাড়ির মো. ইউসুফের ছেলে বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, গ্রেপ্তার তারেক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য এবং সাবেক কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী। তিনি গত ১৪ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলার আসামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here