অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার দক্ষিণী অভিনেতা সিদ্দিকি

0
107

মালয়ালম চলচ্চিত্র জগতের অভিনেতা সিদ্দিকি ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) কেরল পুলিশ তাকে গ্রেফতার করে। দ্রুতই তাকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।

অভিযোগকারী এক অভিনেত্রী জানান, ২০১৬ সালে সিদ্দিকি তাকে হেনস্থা করেন। চলতি বছরের অগস্ট মাসে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে সিদ্দিকি ‘অ্যাসোসিয়েশন অফ মালয়ালম মুভি আর্টিস্টস’-এর সাধারণ সভাপতির পদ থেকে ইস্তফা দেন।

সিদ্দিকি অভিযোগ অস্বীকার করে পুলিশকে লেখা চিঠিতে দাবি করেছিলেন, “২০১৬ সালে একটি সিনেমার প্রদর্শনীর সময় অভিযোগকারীকে প্রথম ও শেষবার দেখেছিলাম। সে দিনও এমন কোনো ঘটনা ঘটেনি। সাড়ে আট বছর পর অভিযোগ আনা পুরোপুরি ভিত্তিহীন।”

উল্লেখ্য, দক্ষিণী চলচ্চিত্র জগতে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার ঘটনা রুখতে গঠিত হেমা কমিশনের রিপোর্টে একাধিক হেনস্থার অভিযোগ উঠে এসেছে। সিদ্দিকির বিরুদ্ধে এ অভিযোগ সেই প্রেক্ষাপটেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here