২৩ ও ৪৪ রানে প্রতিপক্ষকে অলআউট করে বড় জয় শ্রীলঙ্কা-ভারতের

0
138
ছবি: সংগৃহিত

মালয়েশিয়াকে মাত্র ২৩ রানে অলআউট করেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দল। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে গুটিয়ে দিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। প্রতিপক্ষকে কম রানে গুটিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এ-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দুদলই পেয়েছে বড় জয়। তবে ভারতের জয়টি ৯ উইকেটে, আর শ্রীলঙ্কার জয় ১৩৯ রানে।

আজ রোববার কুয়ালালামপুরের বায়েমাস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৪ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জয়ে বিশ্বকাপ শুরু করতে ভারতকে খেলতে হয় মাত্র ৪.২ ওভার। হারাতে হয় ১ উইকেট।

অন্য ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৬২ রান করে শ্রীলঙ্কা। দাহামি সানিথমা ৫২ বলে ৫৫, সানজানা কাভিন্দি ১৩ বলে ৩০, হিরুনি হাসিকা ২১ বলে ২৮ রান করেন।

আর মালয়েশিয়ার হয়ে ৬ জনই শূন্য রানে আউট হন। সর্বোচ্চ ২৫ বলে ৭ রান করেন ওপেনার নুর আলিয়া বিনতে মোহাম্মদ হাইরুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here