পটিয়ায় দুই কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

0
105
ছবি: সংগৃহিত

পটিয়া উপজেলায় বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক এবং তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার নুরুল হোসেনের ছেলে নাছির উদ্দীন (৪৮) এবং একই এলাকার নুরুল আমিনের ছেলে রাশিফুল ইসলাম রাহুল (১৯)। তবে অভিযানের সময় সাইদুর রহমান নামে একজন পালিয়ে যান।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ চট্টগ্রাম-পটিয়া-কক্সবাজার মহাসড়কের কমল মুন্সিরহাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। রাত বারোটার দিকে মাইক্রোবাস তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় দরজার ভেতরে লুকানো ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, “এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে আমাদের বিশেষ টিম কাজ করছে। জব্দ করা ইয়াবার বাজার মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।”

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here