সিরাজগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ আটক ২

সিরাজগঞ্জে ইয়াবা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২

0
77
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে ইয়াবা সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। র‌্যাব-১২ সূত্রে প্রকাশ, বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাব-১২ এর অভিযানিক দল সিরাজগঞ্জের কামারখন্দ থানার কুটিরচর এলাকায় এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় ১৯৯ পিচ ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়।

আটককৃত সোহাগ মিয়া (২৮) রংপুর জেলার পীরগঞ্জ থানার বগের বাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। (বর্তমানে কামারখন্দের কুটির চর গ্রামে দুলাল মিয়ার বাসার ভাড়াটিয়া)। অপরজন জাহাঙ্গীর আলম (৩৫) সিরাজগঞ্জের কামারখন্দ থানার কুটিরচর গ্রামের মাহমুদুল ইসলামের ছেলে।

দীর্ঘদিন যাবৎ তারা মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কামারখন্দ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়ে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here