দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ

0
3
দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে স্কুল-কলেজ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে টানা ছুটি শেষে আগামী রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু হবে। দীর্ঘ ১৬ দিনের বিরতির পর শিক্ষার্থীরা আবার শ্রেণিকক্ষে ফিরবে।

শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়। এর আগে ২১ মে শিক্ষাপ্রতিষ্ঠানে শেষ কর্মদিবস ছিল এবং ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীদের ছুটির ধারাবাহিকতা শুরু হয়।

নির্ধারিত ছুটি শেষ হয়েছে ৪ জুন। তবে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী ৭ জুন রোববার থেকে পুনরায় খুলছে।

এর ফলে সাধারণ শিক্ষা ব্যবস্থার শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি আরও দীর্ঘ। এসব মাদ্রাসায় ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে পাঠদান শুরু হবে।

ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা মোট প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here