চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার

0
3
চট্টগ্রামে হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় সড়ক পরিবহন আইনে দায়ের হওয়া একটি হত্যা মামলার পলাতক আসামি মো. বেলাল (৩৪)–কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তারকৃত বেলাল নগরের চান্দগাঁও থানাধীন মোহরা এলাকার আজিজিয়া মাদ্রাসা সড়কের মো. জাফরের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কোতোয়ালী থানার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বেলাল নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অবস্থান করছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

রবিবার (৭ জুন) বিকেলে বায়েজিদ বোস্তামী এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হিসেবে নিজের সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছে।

পরে গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here