জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

0
1
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথমবর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ জুলাই থেকে পরীক্ষা শুরু হবে। প্রতিদিনের পরীক্ষা বেলা দেড়টা থেকে অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে অনিবার্য কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী- প্রথম দিন ২৭ জুলাই বাংলাদেশের ইতিহাস: ভাষা সংস্কৃতি ও পরিচয় (নতুন সিলেবাস), স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (পুরাতন সিলেবাস) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগের বিষয়ভিত্তিক পরীক্ষা চলবে।

সূচিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত সময়ের আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার সময় শুরু হওয়ার পর পরীক্ষা কক্ষে প্রবেশে বিধিনিষেধ থাকতে পারে। এছাড়া ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ পরে জানিয়ে দেবে।

সূচি অনুযায়ী, অনার্স প্রথমবর্ষের লিখিত পরীক্ষা ২০ সেপ্টেম্বর শেষ হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের রুটিন অনুযায়ী প্রস্তুতি গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্যের জন্য নিজ নিজ কলেজের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here