ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২

0
1
ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় ট্রাক ও মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে অংশ নিয়ে আহতদের হাসপাতালে পাঠায়।

নিহতরা হলেন পিকআপচালক মো. রাসেল মিয়া (২৭), পিতা- মো. আলম এবং হেলপার মো. আরাফাত (২০), পিতা- মো. কাওছার। তাদের বাড়ি সাভার উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা একটি ট্রাকের সঙ্গে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রাসেল ও আরাফাতের মৃত্যু হয়। এ সময় পিকআপে থাকা আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “মূলজান এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশ ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here