বিশ্বকাপের গ্রুপ পর্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আরও চারটি ম্যাচ। এর মধ্যে সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি হলো মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়া। দুই দলই টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করায় ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
বিশ্বকাপের শুরুতেই সর্বোচ্চ গোলদাতার লড়াই জমে উঠেছে। একই সঙ্গে কেপ ভার্দে ও কঙ্গোর ঐতিহাসিক ফলাফল আলোচনার জন্ম দিয়েছে। এছাড়া পানিবিরতি, ফুটবলে বৈচিত্র্য এবং টুর্নামেন্টে আফ্রিকার ক্রমবর্ধমান উপস্থিতিও আলোচনায় রয়েছে।
মেক্সিকো ও দক্ষিণ কোরিয়ার লড়াইয়ে অতীত পরিসংখ্যান মেক্সিকোর পক্ষেই কথা বলছে। বিশ্বকাপে দুই দলের আগের দুই দেখাতেই জয় পেয়েছে মেক্সিকো। এর মধ্যে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত আসরে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছিল তারা।
প্রথম ম্যাচে জয় পেয়ে দুই দলই শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে। তবে পরিসংখ্যানভিত্তিক সম্ভাব্য ফলাফরে এগিয়ে রাখা হয়েছে মেক্সিকোকে।
২৫ হাজার সম্ভাব্য ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, মেক্সিকোর জয়ের সম্ভাবনা ৪৯ দশমিক ১ শতাংশ। দক্ষিণ কোরিয়ার জয়ের সম্ভাবনা ২৪ দশমিক ৩ শতাংশ। আর ড্র হওয়ার সম্ভাবনা ২৬ দশমিক ৬ শতাংশ।