আমি নিজেকে ভাগ্যবান মনে করছি: হাবিব

0
1
আমি নিজেকে ভাগ্যবান মনে করছি: হাবিব

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল পেজে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমানের মালয়েশিয়া সফর নিয়ে প্রকাশিত একটি ভিডিও ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গান ‘মহাজাদু’, যা গেয়েছিলেন তিনি কোক স্টুডিওতে।

ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক শেয়ার ও আলোচনা। বিষয়টি প্রথম জানতে পারেন নিজেই হাবিব ওয়াহিদ, তাও একেবারে হঠাৎ করেই।

এক সাক্ষাৎকারে তিনি জানান, ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নিই। দেখি অনেকেই আমাকে কিছু একটা লিংক পাঠিয়েছেন। কৌতূহল নিয়ে সেই লিংকে ক্লিক করি। তখন দেখি, দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার গান। আমি তো গানটি শুনে অবাক। এটা আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। কারণ, তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। সেখানে দুটি দেশ জড়িয়ে রয়েছে। সেই ভিডিওতে আমার গানটি ব্যবহার করায় আমি সম্মানিত বোধ করছি। আমি লাকি। নিজেকে ভাগ্যবান মনে করছি। হাবিব বলেন, “আমি আগে কিছুই জানতাম না। কেউ আমাকে কিছু বলেনি। হঠাৎ এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার গান শুনে সত্যিই অবাক হয়েছি। একই সঙ্গে এটা আমার জন্য গর্বেরও।”

তিনি আরও জানান, আমি কিছুই জানতাম না। কেউ আমার সঙ্গে এটা নিয়ে কথাও বলেনি। হঠাৎ লিংকে দেখে অবাক হয়ে গেছি। কারণ, আমি মোবাইলে ফেসবুক ব্যবহার করি না। ফেসবুকই বলা যায় ব্যবহার করি না।গানটি কেন নির্বাচন করা হয়েছে এমন প্রশ্নে তিনি বলেন, “এটা তো আমি জানি না। হয়তো তাদের ভালো লেগেছে বলেই ব্যবহার করেছে।”

ভিডিওতে তার গান ব্যবহৃত হওয়াকে তিনি নিজের জন্য একটি বড় সম্মান হিসেবে দেখছেন। হাবিবের ভাষায়, “এটা সত্যিই অনুপ্রেরণাদায়ক। একটি দেশের গুরুত্বপূর্ণ সফরের ভিডিওতে আমার গান ব্যবহার হয়েছে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।”

তিনি জানান, তারেক রহমান বা সংশ্লিষ্ট কারও সঙ্গে এ বিষয়ে তার আগে থেকে কোনো যোগাযোগ হয়নি। এমনকি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে তার কখনও সাক্ষাৎও হয়নি।

ফেসবুক ব্যবহার প্রসঙ্গে হাবিব বলেন, তিনি মোবাইলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। যদিও তার অফিসিয়াল পেজ রয়েছে, যেখানে তিনি কাজের খবর ভক্তদের জানান। তবে ব্যক্তিগতভাবে তিনি খুব বেশি সামাজিক মাধ্যমে সক্রিয় নন।

সব মিলিয়ে হঠাৎ পাওয়া এই স্বীকৃতি ও আন্তর্জাতিক পর্যায়ের ভিডিওতে নিজের গান ব্যবহার হওয়ায় বেশ আনন্দিত এই সংগীত তারকা। ভক্তদের ভালো লাগাকেই নিজের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here