কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযানে বিজিবির জব্দ ৪ ভারতীয় গরু ও ৭০ বোতল মদ

0
53

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৪টি গরু ও ৭০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে পৃথক দুটি অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, মাদক ও চোরাচালানবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সদর দপ্তরের নির্দেশনায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্তে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আমাদের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।”

অভিযান সফল হওয়ায় সীমান্ত এলাকায় নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।