পৌষের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

0
100

চলতি বছরে পৌষের শীতে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে। বয়ে চলেছে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ। গেল ডিসেম্বরের মাঝামাঝি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৪। চলতি শীত মৌসুমে ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত পরিস্থিতিতে উত্তরের এ জেলায়।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৩ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) রেকর্ড করা হয় ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তিনদিন পর আবারও শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, শুক্রবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৯ শতাংশ এবং গতি ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার। তেঁতুলিয়ার আশপাশের এলাকায় আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

চলতি সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন জিতেন্দ্র নাথ রায়।

এদিকে, শীতের তীব্রতায় দুর্ভোগ বেড়েছে জনজীবনে। বিশেষ করে দিনমজুর, কৃষি শ্রমিক, পাথর শ্রমিক, রিকশা-ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here