পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, শেখ হাসিনা ইস্যুতে দিল্লি–ঢাকা সম্পর্ক আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন বলেন, ‘প্রতিবেশীসহ স্বার্থ সংশ্লিষ্ট দেশ সবার সাথেই সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। শেখ হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়ার পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্কে উন্নয়নে কাজ করে যাবে ঢাকা। শুধু শেখ হাসিনা ইস্যুতে আটকে থাকবে না বাংলাদেশ–ভারত সর্ম্পক।’
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দিল্লিতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ দেশের বিভিন্ন আদালতে তার নামে শতাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এরই মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তবে দিল্লি এখনও এ বিষয়ে কিছু জানায় নি।

