মানিকগঞ্জের শিবালয় উপজেলা ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রদক্ষিণ করে আব্দুল গনি সরকার উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিল ও শান্তি সমাবেশের শেষে সাধারণ মানুষের মধ্যে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়। মূল লক্ষ্য সন্ত্রাস, চাঁদাবাজ,নৈরাজ্যের প্রতিবাদে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মানুষের জন্য এটাই মূল লক্ষ্যে।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাবেক শিবালয় উপজেলা ছাত্রদল সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রদল নেতা আল মামুন, শিবালয় উপজেলা ছাত্রদল নেতা সোহেল রানা সুমন, আমির হামজা উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, শিবালয় উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ শাহ আলম, দেলোয়ার হোসেন,মোহাম্মদ ইকবাল হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

