বিশ্ব ইজতেমার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের বিশেষ ঘোষণা

0
108
ছবি: সংগৃহীত

টঙ্গির তুরাগ তীরে সম্প্রতি শুরু হওয়া বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। আজ শুক্রবার ডিমটিসিএল কর্তৃপক্ষ মেট্রোরেল চলাচলে বিশেষ ঘোষণা দিয়েছে।

ডিমটিসিএল জানিয়েছে, ইজতেমা উপলক্ষে ধর্মপ্রাণ মুসল্লিরা ও যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ হতে অতিরিক্ত ৬টি ট্রিপের মাধ্যমে বিশেষ যাত্রীসেবা দেওয়া হবে।

এদিকে, আজ শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। চলবে আগামী রবিবার পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।

এবারের ৫৮তম ইজতেমায় এখন পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান এসেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন, শুক্রবার সকাল পর্যন্ত ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন মুসুল্লি ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। আশা করছি এই সংখ্যা আরও বাড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here