গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলামকে (৩২) সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মনসাবাড়ী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
রাজিবুল ইসলাম কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পুলিশ জানায়, গত ১৬ জুলাই ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে এবং এতে আতঙ্কের সৃষ্টি হয়।
এই ঘটনায় পুলিশ কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একশ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচশ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে। এ পর্যন্ত ৮৩ জনকে গ্রেপ্তার করা হযেছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান।